বর্তমানে মজুত ডিজে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬


বর্তমানে দেশে লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া  আগামী ৩০ এপ্রিলের মধ্যে লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না।

জঙ্গি তৎপরতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি থাকলেও সেটা এমন পর্যায়ে পৌঁছেনি- যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। বিষয়ে অতীতে যেমন অতিরঞ্জিত প্রচার হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয়।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর