প্রায় ৭৫ শতাংশ কমেছে সীমান্ত হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬

গত বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমেছে সীমান্ত হত্যাকান্ড। বিপরীতে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের প্রায় ৭০০ শতাংশ বেড়েছে। এছাড়া মাদক চোরাচালান বিরোধী অভিযানের সফলতা ৪০ শতাংশ বেড়েছে। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে গত দুই মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিজিবি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান  প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন,  জাতীয় সম্পদ রক্ষায় প্রায় লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল) পাচার রোধ করেছে বিজিবি। গত বছরের তুলনায় এটা ৩৫ শতাংশ বেশি সাফল্য। মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি আইনি প্রয়োগের ফলে খাতে ২৫ শতাংশ ইতিবাচক উন্নতি হয়েছে।

এ সময় দেশের জ্বালানি পরিস্থিতিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, দেশে লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নতুন করে দেশে লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে বলেও জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর