কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশের কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার। জন্য কৃষিকে ঢেলে সাজানো হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল আধুনিক চাষাবাদ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন কৃষি, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। ঢাকায় সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মি. রশিদ।

সাক্ষাতের সময় দুই দেশের কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা গবেষণা, কৃষি, মৎস্য প্রাণিসম্পদ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ পাকিস্তানের কৃষিখাতে অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন কৃষিমন্ত্রী।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশের কৃষি প্রাণিসম্পদখাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের কৃষি প্রাণিসম্পদ ইনস্টিটিউট এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণার সম্ভাবনার কথাও জানান তিনি।  

তিনি বলেন, পাকিস্তানে উন্নত জাতের গরুর সঙ্গে সংকরায়ণের মাধ্যমে দেশি গরুর দুধ মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব। এ বিষয়ে কাজ করতে তার দেশ আগ্রহী। তার দেশে উৎপাদিত চাল, মেইজ, তুলা, ইক্ষু বিভিন্ন প্রজাতির ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে। উচ্চ ফলনশীল ইক্ষুসহ চিনি উৎপাদনে বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী তার দেশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর