বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬


বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানসহ ত্রাণ বিতরণ চিকিৎসা সহায়তা জোরদার করতে দেশের ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ মনিটরিং করা হচ্ছে। রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা জামালপুর জেলায় বিজিবির সদস্যরা উদ্ধার তৎপরতা, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার এবং মানবিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে। ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করেছে বিজিবি। নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর