মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। তবে কখনও বেশি, আবার কখনও তুলনামূলক কম থাকবে।
সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছে। নিম্নচাপের প্রভাব কমলেও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় পুরো মাসজুড়েই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।
আবহাওয়া
অধিদপ্তরের হিসাবে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় রেকর্ড পরিমাণ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সোমবার সন্ধ্যা
৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
অনেক স্থানে হালকা
থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে