দেশের ৪১ লাখ পরিবারকে আগামী এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এ সুবিধার আওতায় আসবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এটি তার সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের পর যে বাজেট পেয়েছে, সেটি আগের সরকারের বাজেট ছিল। সেখানে ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। নতুন বাজেটে ফ্যামেলি কার্ড কর্মসূচির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে