মাদক ও জুয়ার বিরুদ্ধে শুরু হবে কঠোর সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬

সারাদেশে মাদক, জুয়া অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশি অভিযানে নামবে সরকার। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই এ অভিযান শুরু করা হবে।   অভিযানেজিরো টলারেন্সনীতি অনুসরণ করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদকে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন অধিবেশনে।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আগামী ৩০ এপ্রিল সংসদের সেশন শেষ হওয়ার পর সারাদেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করবে সরকার। যুবসমাজকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর