এলপিজি কার্ড দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা দেওয়া হবে নারীদের। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী বছরের মধ্যে  ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে নারীদের হাতে। 

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন দেশ গঠনের পালা। আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফেরত দেওয়া হবে। জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে আগস্টের মতো মানুষ তার জবাব দেবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তার সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/পিএস



মন্তব্য
জেলার খবর