মন্তব্য
আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। সেই সঙ্গে অনেকটা কমে আসবে লোডশেডিং। সোমবার (২৭ এপ্রিল) ঢাকায় এ অনুষ্ঠানে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বর্তমানে বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে এখন তেলের দাম বাড়ায় আমদানিতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এ অর্থ দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে