৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যমতে, বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।  বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।  বিমানবন্দরের অ্যারাইভাল ডিপারচার উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর