৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬

দেশের আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশ পুরোনো রেক পরিবর্তন করে নতুন রেক সংযোজন করা হয়েছে। এতে যাত্রীসেবার মান যেমন বেড়েছে, তেমনি রেল ভ্রমণ এখন অনেক বেশি নিরাপদ আরামদায়ক হয়ে উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে লিখিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরামদায়ক করতে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর সৌন্দর্যবর্ধন সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলা স্টেশনে রিমডেলিং করার মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

নারী প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এর মধ্যে রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা কাউন্টার, স্বতন্ত্র টয়লেট, হুইলচেয়ার র‌্যাম্প সুবিধা। তিনি জানান, যাত্রীদের ট্রেনে ওঠানামার সুবিধার্থে  বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিনা টিকিটের যাত্রী নিয়ন্ত্রণ নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করার পাশাপাশি ট্রেনের ভেতরে মানসম্মত খাবার অনবোর্ড সুবিধাও জোরদার করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর