দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে চলছে সম্ভাব্যতা যাচাই

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬

যমুনা সেতু সংকীর্ণ চার লেনের হওয়ায় বিভিন্ন সময় যানজট সৃষ্টি হচ্ছে। এ যানজট নিরসনে যমুনা নদীর ওপর বিকল্প একটি সেতু নির্মাণ প্রয়োজন। ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় যমুনা সেতুর তিনটি অ্যালাইনমেন্টের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশনে প্রশ্নোত্তরে  এসব কথা বলেন  সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়। এ সংক্রান্ত প্রশ্নটি করেন সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

দ্বিতীয় যমুনা সেতুর তিনটি অ্যালাইনমেন্টের সম্ভাব্যতা যাচাই প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা; জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা এবং গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত বা অন্য কোনো উপযুক্ত করিডোর।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর