তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬

 

দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে গত তিন বছরে। বর্তমানে বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিল্পের স্থবিরতা মন্থর গতির পেছনে মূলত দুটি কারণ- ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে চলা এবং  উপযুক্ত ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি দায়ী।

এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) রোববার (২৬ এপ্রিল) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে  প্রাক-বাজেট আলোচনায় বিষয়টি জানানো হয়।

বিজিএমইএ জানায়, একটি সংকটময় সময় পার করছে দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক খাত। নীতি স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক জটিলতা অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে শিল্পটি। এর সঙ্গে অর্থায়ন লজিস্টিক ব্যয়ের ঊর্ধ্বগতি সম্মিলিতভাবে নেতিবাচক প্রভাব ফেলছে এ খাতের ওপর।  এতে সামগ্রিক রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে  আসন্ন বাজেটে সংকট উত্তরণে সরকারের কার্যকর পদক্ষেপ নীতি সহায়তার দাবি জানায় সংগঠনটি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর