মন্তব্য
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করা হয়েছে। জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস হওয়ায় সুযোগটি বাতিল হলো।
রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাস হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশকে সদস্য টেবিল চাপড়াতে দেখা গেছে।
বিলটি পাস হওয়ায় এখন থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও নির্ধারিত শুল্ক ও কর প্রদান করতে হবে। রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতে বিলটি পাস হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে