জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬


পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিতদের ওপর জ্বালানি তেলের যে বিধিনিষেধ ছিল, ইতিমধ্যে তা সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছিল।   সিদ্ধান্তের ফলে জরুরি সেবা কার্যক্রমে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর