একনেকে ১৫ প্রকল্প পাস

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প নিয়ে ব্যয়ের দিক থেকে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী। রোববার (২৬ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে সভা হয়।

সভা শেষে এ তথ্য জানান অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম এ সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে পাস হয়েছে। কয়েকটির বিষয়ে মন্তব্য পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, চলমান পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত  হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা নতুন করে যাচাই করা দরকার।

তিনি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে ব্যয়ের দিক থেকে সাশ্রয়ী হতে হবে। ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা খতিয়ে দেখতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর