ফেসবুকে ছড়িয়ে পড়া তাপমাত্রা সংক্রান্ত তথ্য গুজব

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬

সামাজিক মাধ্যম ফেসবুকে ২৯ এপ্রিল থেকে দেশে তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত  ছড়িয়ে তথ্য পুরোটাই ভুয়া, বানোয়াট মিথ্যা। ২৯ এপ্রিল থেকে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি পাবে না। বরং ২৬ ২৭ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। এদিকে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র তাদের বার্তায় বলেছে, ২৯ এপ্রিল (বুধবার) ঢাকাসহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের দিন বৃহস্পতিবার  সেটা অব্যাহত থাকতে পারে।  ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এদিকে সম্প্রতি  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ফেসবুকে একটা গুজব ছড়িয়ে পড়ে। এতে জানানো হয়, ২৯ এপ্রিল থেকে কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।  এ নিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, এমন কোনো বার্তা প্রচার করেনি তারা।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর