সপ্তাহ খানেকের মধ্যে চলমান বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আদানি পাওয়ার প্ল্যান্ট যা সাপ্লাই করতো তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারছে। অন্যদিকে বাঁশখালির এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তবে তাদের সবার সঙ্গে কথা বলেছি আমরা। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।
এদিকে সংশ্লিষ্ট জানা গেছে, ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ার থেকে আমদানিকৃত বিদ্যুৎ আবারও পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁশখালীর এসএস পাওয়ারের আইপিপি প্লান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ২৮ এপ্রিল থেকে স্বাভাবিক হতে পারে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, ২৮ এপ্রিল থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এতে সংকট খানিকটা কমবে। তিনি জানান, জ্বালানি সংকটে আরএনপিএন এর বন্ধ ইউনিটটি চালু হলে সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে