জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ প্রদানে সরকারি দলের পক্ষ থেকে সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটির ঘোষণা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার বিরোধী দলীয় নেতার একটি প্রস্তাব উপস্থাপন করার কথা উল্লেখ তারেক রহমান বলেন, আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম। কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলকে অনুরোধ করবো- তারাও পাঁচটি নাম দিলে, তাহলে ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। এর কোনো বাস্তবতা থাকলে সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর  নেতৃত্বে এ  কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর- আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ- আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর- আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিষয়টি ইতিবাচক হিসেবে নেওয়ার জন্য তাকে ধ্যনবাদ জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আশা প্রকাশ করে তিনি বলেন, সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে।  শিগগিরই পাঁচজনের নাম দেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর