প্রতি কিলোমিটারে বাসভাড়া বেড়েছে ১১ পয়সা

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহানগরে ভাড়া  প্রতি কিলোমিটারে ১১ পয়সা বেড়েছে। আর আন্তঃজেলায় ৫২ সিটের গাড়ির ভাড়াও প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা। বর্ধিত ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে  শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান।

মন্ত্রী জানান, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত  কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।  ডিটিসি এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর