এমপিদের জন্য তৈরি হবে আধুনিক পরিদর্শন কক্ষ

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে  বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে সংসদ সদস্যদের (এমপি) জন্য। সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সাথে যোগাযোগের সুবিধার্থে এ কক্ষ প্রস্তত করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদকে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ খবর জানানো আগে স্পিকারের কাছে ফ্লোর নেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী সংসদকে আরও জানান, নতুন বা পুরাতন—উপজেলা পরিষদের ভবনগুলোতে বিদ্যমান অবস্থাতেই এ কক্ষ তৈরি করা হবে। এ কক্ষে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের উপযোগী আরামদায়ক ও আধুনিক আসবাবপত্র, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা।  সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় যেন আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর