মন্তব্য
৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। ১ কোটি ৮০ লাখ শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচির আওতাভুক্ত খালের মোট দৈর্ঘ্য ১ হাজার ২৬০ কিলোমিটার। এ পর্যন্ত খনন করা হয়েছে ৫৬১ কিলোমিটার। অগ্রগতি ৪৪ দশমিক ৫৫ শতাংশ।
বিডি২৪অনলাইন/এন/এমকে