১৭.৭১ লাখ টন খাদ্যশস্য মজুত

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬

 

দেশে ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোতে মোট ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্যের মজুত আছে। এ খাদ্যশস্যের মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার টন চাল এবং লাখ হাজার টন গম রয়েছে।  

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে  তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য জানান খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রী আরও জানান, সরকার জি-টু-জি ব্যবস্থা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল গম আমদানি করছে। চলতি অর্থবছরে লাখ টন চাল আমদানির চুক্তির বিপরীতে এখন পর্যন্ত লাখ ৫৭ হাজার টন চাল দেশে পৌঁছেছে। গমের ক্ষেত্রে চলতি অর্থবছরে সব মিলিয়ে লাখ হাজার টন গম পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার টন গম নিয়ে একটি জাহাজ ২৪ এপ্রিল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আসন্ন বোরো সংগ্রহ মৌসুম নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে উল্লেখ করে  প্রতিমন্ত্রী সংসদকে জানান, খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের পর ১২ লাখ টন সিদ্ধ চাল, লাখ টন আতপ চাল এবং লাখ টন ধান সংগ্রহের প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর