হামের গণটিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬

সারা দেশে হামের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহের বাকি দিনে সকাল ৮টা থেকে সব স্থায়ী অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সারা দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কর্মসূচির আওতায় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৮ জেলার ৩০ উপজেলা সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় কোটি ৮০ লাখ শিশুকে কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে।

এর আগে, গত এপ্রিল প্রথম ধাপে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

এদিকে যেসব শিশুর বর্তমানে জ্বর রয়েছে বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর