মন্তব্য
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অনলাইনে যে কোনো ধরনের প্রশ্নফাঁসের চেষ্টা সাইবার নজরদারির মাধ্যমে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও জানান, এবার পরীক্ষার ফল ৬০ দিনের আগেই প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। খাতা মূল্যায়নের পর র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের কাজ যাচাই করা হবে। খাতায় লেখা না থাকলে কোন বাড়তি নম্বর দেওয়া হবে না।
মন্ত্রী জানান, এ বছর সারা দেশে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে