সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্টে বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬

ফাইল ছবি

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত হয়েছে।  রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

 

হাইকোর্ট বিভাগের  নির্দেশনায় বলা হয়,  আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং হাইকোর্ট কর্তৃক জারি করা প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যে কোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে সোমবারের (২০ এপ্রিল) মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর