সংকট না থাকলে তিন কিলোমিটার লাইন কেন

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬


তেলের দাম শেষমেশ বৃদ্ধি হলো উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া- আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন?

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। রুমিন ফারহানা  সংসদে আরও বলেন, মাঝরাত পর্যন্ত লাইনে থেকেও তেল পাচ্ছে না চালকরা।  অথচ ব্যাপারে কোনো হেলদোল নেই সরকারের।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর