এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুলাই

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬


চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই  শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ৭ জুন এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এদিকে  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টিভিকে জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই  শুরু হবে।

জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা  প্রশ্নে পরীক্ষা হতো।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর