বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে, মৃত্যু হয় বহু শিশুর। সময়মতো হামের টিকা না দিয়ে দুই সরকারই ক্ষমাহীন অপরাধ করেছে। তবে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তাছাড়া দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে এসব কথা বলেন। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে। লক্ষ্যেপ্রিভেনশন ইজ বেটার দেন কিউর নীতিতে এগিয়ে যাবে সরকার। তিনি বলেন, স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।মাতৃ শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব শিশুস্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে।

স্বাস্থ্যখাতে কাঠামোগত জনবল ঘাটতি দূর করার পরিকল্পনা তার সরকারের রয়েছে বলে জানান তারেক রহমান। বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন প্রযুক্তিনির্ভর সেবা জোরদার করা হবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল চালকের ব্যবস্থা করা হবে। এ জন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মানবিক, জবাবদিহিমূলক কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। বলেন, দেশের স্বাস্থ্যসেবা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের।  

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর