মন্তব্য
২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল শুরু হবে। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের কথা রয়েছে। ফ্লাইটের প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে
ইত্তেফাক/এসজে/এনটিএম