মন্তব্য
বিগত আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে আওয়ামী লীগ সরকার ।