হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন আইন, বিচার সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী আরও জানান,    ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

তিনি জানান, গত মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে সদস্যেরকেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।  জেলা কমিটিগুলো থেকে পাওয়া সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি।

আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা হয়রানিমূলক মামলা (হত্যা মামলাসহ) প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে সেটা পর্যালোচনা করবে জেলা কেন্দ্রীয় কমিটি। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর