দুষণে জড়িতদের রেহাই নেই

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬


জলবায়ুর ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নতুন কৌশল পরিকল্পনা গ্রহণ করছে সরকার। দেশের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বায়ু শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। পরিবেশ দূষণকারীরা কেউ রেহাই পাবে না।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদকে বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার। বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরদার করা হয়েছে অভিযান। ২০২৫ সালের নভেম্বর  থেকে গত মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ১১টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জানুয়ারি থেকে অদ্যাবধি ১৫টি মামলা এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে

শব্দদূষণ রোধে ৩২টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।পানিদূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ইটিপি স্থাপনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

জলবায়ু পরিবর্তন একটি ধীরগতির প্রক্রিয়া বলে জানান মন্ত্রী। বলেন, এ কারণে এর প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) প্রস্তুত করা হয়েছে।

সংসদকে মন্ত্রী আরও জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্তবাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড- (সিসিটিএফ) মোট হাজার ১৫১ দশমিক ৭১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯৮৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২৮টি প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ১৫৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর