শিক্ষামন্ত্রী নিজেও অনলাইন ক্লাস চান না

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬


শিক্ষামন্ত্রী নিজেও স্কুলে অনলাইন  ক্লাস চান না, কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে পৃথিবী চায় এটা। বুধবার (১৫ এপ্রিল) সিলেট বিভাগের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে বিষয়টি জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

স্কুলে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে উল্লেখ করে  শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সৃষ্ট তেলের সংকটের কারণে স্কুলে আমরা অনলাইন- অফলাইন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে  স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম আমি। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর