মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন বাজার খুঁজছে সরকার। শ্রমবাজার সম্প্রসারণে কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশে বাংলাদেশি মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে নিরলস কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টা ৮-১১ এপ্রিল মালয়েশিয়া সফর করেছেন।এ সফরের মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে