মন্তব্য
বাংলা নববর্ষ অনুষ্ঠান ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। নববর্ষ ঘিরে গুজব রোধে সাইবার টিম কাজ করছে।
সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। রাজধানী ঢাকার রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে জানিয়ে র্যাব মহাপরিচালক জানান, ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকাসুইপিং করা হয়েছে। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা মনিটরিং করার হচ্ছে। ওয়াচ টাওয়ার মাধ্যমে নজরদারি চলছে। যে কোনো নাশকতার চেষ্টা নসাৎ করা হবে। পোশাকের পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকেও প্রস্তুত থাকবে র্যাব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে