শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বলেছেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে ১৯৮০ সালের শিক্ষা আইনের সংশোধনের কথা জানান মন্ত্রী। তিনি জানান, শিক্ষকরা সঠিকভাবে নম্বর দিচ্ছেন কি না সেটা নিশ্চিত করতে এখন থেকে পরীক্ষকদের মূল্যায়িত খাতা থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় যাচাই করা হবে। পাশাপাশি নতুন ও দক্ষ পরীক্ষক তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে