একযোগে জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ার পর তারা পদত্যাগ করলেন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। এর ফলে ২০০৯ সালে করা এ সংক্রান্ত আইন পুনর্বহাল হয় এবং সাম্প্রতিক অধ্যাদেশগুলো বাতিল হয়ে যায়।
মুলত বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল হওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু হলো।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে