দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে এমন নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
আইন কখনো নিজের হাতে তুলে না নিতে নির্দেশনা দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে, সেভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে