১৪ মে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬


আগামী ১৪ মে দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তথ্য নিশ্চিত করেছেন।

ভোটারের প্রাথমিক খসড়া তালিকা আগামী ২০ এপ্রিল প্রকাশ করা হবে। সেই  তালিকায় কোনো ভুল থাকলে সেটা সংশোধন কিংবা ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের জন্য মে পর্যন্ত সময় পাবেন নাগরিকরা। আবেদন নিষ্পত্তির জন্য মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

খসড়া তালিকায় কোনো ভুল পরিলক্ষিত হলে বা কোনো তথ্যের পরিবর্তনের প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আবেদন করতে হবে  ভোটারদের।

২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে নতুন ভোটার হওয়ার জন্য যারা আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের জানুয়ারি বা তার পূর্বে, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, কেবল তাদের তথ্যই ১৪ মে  চূড়ান্ত তালিকায় স্থান পাবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর