অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬

দেশের স্কুল, কলেজ মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনা করছে সরকার।

রোববার (১২ এপ্রিল) আসন্ন এসএসসি সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেই কমিশনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আনা হলে শিক্ষার মান আরও উন্নত হবে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর