৬ মাসের মধ্যে ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ দপ্তর-সংস্থার শূন্যপদে আগামী ছয় মাসের মধ্যে ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা করছে বিএনপি সরকার। নিয়োগের পরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সব মন্ত্রণালয়ের নিয়োগ পরিকল্পনা পাওয়া গেছে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এখন বাস্তবায়নের কাজ চলছে।’

জানা গেছে, ৫ লাখ নিয়োগ প্রক্রিয়ার বিপরীতে সাড়ে কোটি টাকা প্রয়োজন হবে সরকারের। এর মধ্যে চলতি অর্থবছরের  শেষ চার মাসে লাগবে সাড়ে কোটি টাকা। আগামী অর্থবছরের প্রথম দুই মাসে লাগবে কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়েরস্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৪ অনুযায়ী, সব শ্রেণি মিলিয়ে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিজীবী কর্মরত আছেন। আর শূন্য আছে লাখ ৬৮ হাজার ২২০টি পদ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর