তালিকা হচ্ছে চাঁদাবাজদের

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬

চাঁদাবাজদের একটিআনবায়াসড তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকায় যারাই থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়। সেখানে  ইন্তেখাব চৌধুরী আরও বলেন, র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। এ নিয়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয় বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার। তিনি বলেন, পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি, সব ধরনের চাঁদাবাজিকে তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অনেক ক্ষেত্রে অভিযোগ করেন না। সে ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর