গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬

দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং অনিয়ম নিয়ন্ত্রণে সড়ক মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ কথা জানান সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জিপিএস সিস্টেম প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী জানান, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। এতে সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মন্ত্রী জানান, এ প্রযুক্তির আওতায় সড়কে কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনের চালক মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর