১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬

আগামী পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবেকৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের ভাগ্যউন্নয়নে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার ( এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে কৃষক কার্ড বিতরণের  বিষয়টি জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে. এ কার্ডের মাধ্যমে সরকারি সার, বীজ অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি এবং স্বচ্ছ উপায়ে পাবেন কৃষকরা। এতে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। সেই সঙ্গে প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।  এ কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন ভর্তুকির টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ ১০টি জেলাকে কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে  দেশের সব কৃষকের মাঝে সম্প্রসারণ করা হবে এ কার্যক্রম ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর