আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা মামলায় পুলিশের দুই সদস্যকে মৃত্যুদণ্ড, তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হচ্ছে- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে আছে সাবেক সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন এসআই বিভূতি ভূষণ রায়।

এ মামলায় বেরোবি শিক্ষক মশিউর রহমান আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড, সাবেক বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর আরও নেতাকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মামলার আসামি মোট ৩০ জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো.আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ গ্রেফতার রয়েছেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর