ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ যুক্ত হচ্ছে রেলে

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬

ফাইল ছবি


রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবা উন্নত করতে ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ ক্যারেজ বা কোচ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ এ কোচগুলো পর্যায়ক্রমে রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।  নতুন এ কোচগুলো পাওয়া গেলে সারা দেশে নতুন ট্রেন পরিচালনা এবং রুট নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের গতি আসবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চলমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।   আরও মন্ত্রী উল্লেখ করেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে প্রাপ্তি সাপেক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ রুট নির্ধারণের চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করা হবে। আধুনিক এ কোচগুলোর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আরামদায়ক করা সরকারের লক্ষ্য।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর