অনলাইন ক্লাস সারাদেশে হবে না

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬


জ্বালানি সংকট মোকাবিলায় শুধুমাত্র ঢাকা মহানগর এলাকায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইন তিনদিন অফলাইন বা সশরীরে  পাঠদান চলবে। দেশের অন্যান্য জায়গায় এ প্রক্রিয়ায় পাঠদান নেওয়া হবে না। আগামী সপ্তাহ থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। তার আগে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বৃহস্পতিবার ( এপ্রিল) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে ক্লাস হবে। রোববার ক্লাস হবে অনলাইনে। এভাবে সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে।  শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন। তার আগেই ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে। সব প্রতিষ্ঠানের জন্য এটা বাধ্য করা হচ্ছে না।  শিক্ষাব্যবস্থায় ধস নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর