বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখার বিষয়ে সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৮ এপ্রিল) ঢাকায় এক সেমিনারে বিষয়টি জানান তিনি। পুরো বিশ্ব এখন জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এর বাইরে নয়। এ সংকট থেকে জনগণকে রক্ষা করতে কাজ করছে সরকার। এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা সচল রাখতে সবার অংশগ্রহণ জরুরি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করবে সরকার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ সংকট মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ক্লাসের সময় কমানো, প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহার বাড়ানো, অপ্রয়োজনীয় আলো কম ব্যবহার- বিভিন্ন প্রস্তাব ইতোমধ্যে এসেছে। এসব বিষয়ে আরও মতামত নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে