দেশে প্রাথমিক বিদ্যালয় নেই ২৮৪৭ গ্রামে

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬

দেশে হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর তালিকায় সবার উপরে আছে চট্টগ্রাম বিভাগ। বিপরীতে সবার নিচে আছে রংপুর বিভাগ। বুধবার ( এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের দেওয়া তথ্যে বিষয়টি জানা গেছে।

সংসদকে শিক্ষামন্ত্রী জানান, দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি ময়মনসিংহ বিভাগে ২৬৬টি; সর্বমোট ২৮৪৭টি।

ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংসদকে জানান শিক্ষামন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর